|
শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন, সভাপতি শেখ রুহুল কুদ্দুস
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন সম্পন্ন, সভাপতি শেখ রুহুল কুদ্দুস ১ জুলাই বুধবার সকালে বিদ্যালয়ে উপস্থিত হয়ে একই পদে একের অধিক প্রার্থী না থাকায় সকল প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ। নির্বাচিতরা হলেন সভাপতি পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক, তোকিয়া শেখ পাড়া জামে মসজিদের সভাপতি ও বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ রুহুল কুদ্দুস। কমিটির অন্যান্যরা হলেন সদস্য সচিব প্রধান শিক্ষক সেলিনা পারভীন, সহ সভাপতি রবিউল ইসলাম, বিদ্যুোৎসাহী মহিলা সদস্য লুৎফা ইসলাম, জমিদাতা পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি রাজ্জাক আলী শেখ, অভিভাবক মহিলা সদস্য পপি রাণী তরফদার, তুলসী সরকার, অভিভাবক সদস্য রাজীব বিশ্বাস , কাউন্সিলর প্রতিনিধি উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক রেখা রাণী মন্ডল ও শিক্ষক প্রতিনিধি শিবপদ সরদার। এদিকে বুধবার সকালে উপজেলা শিক্ষা অফিসারের সাথে মতবিনিময় করেছেন কমিটির নবনির্বাচিত সকল নেতৃবৃন্দ। এসময় বিদ্যালয়ের পক্ষ থেকে সভাপতি সহ সকলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
১০ দিনে ৩ স্মার্টফোন বিস্ফোরণে এক জনের মৃত্যু: মৃত্যু মুখ থেকে ফিরলেন আরেক নারী (ভিডিও সহ)
গ্রাহকের অজান্তেই বিকাশ থেকে টাকা কেটে নিচ্ছে ফুডপান্ডা
সুন্দরবনের ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট ও স্মারকলিপি প্রদান
