|
ধান কাটা প্রদর্শনীর আয়োজনে আবেদিন ইকুইপমেন্ট
নতুন সময় ডেস্ক
|
|
কুবোতা কম্বাইন হারভেস্টার কৃষিবিদ মোঃ বেনজীর আলম জানান, "প্রচলিত পদ্ধতিতে ফসল সংগ্রহ করলে ১০ থেকে ১৫ শতাংশ শস্য অপচয় হয়। যার পরিমান বছরে ৪০ থেকে ৬০ লক্ষ টন। যা এই কম্বাইন হারভেস্টার ব্যবহারের মাধ্যমে ২ থেকে ৩ শতাংশে এ নামিয়ে আনা সম্ভব। এতে উৎপাদন খরচ কমে যাবে প্রায় ২০%। এর ফলে কৃষকরা অধিক লাভবান হতে পারবেন।" প্রধান অতিথি কৃষিবিদ মাহফুজ হোসেন মিরদাহ্ খামার যান্ত্রিকিকরণ এর গুরুত্ব ও সুফল সম্পর্কে বর্ণনা করেন। প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ বেনজীর আলম সহ সকলে আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড এর কুবোতা কম্বাইন হারভেস্টার কার্যক্রম সরেজমিনে দেখে ও কৃষক ভাইদের বক্তব্য শুনে প্রশংসা করেন এবং বিগত দিনের কুবোতা কম্বাইন হারভেস্টারের মাঠ সক্ষমতার কথা উল্লেখ করেন। কুবোতা কম্বাইন হারভেস্টারের ধান কাটা, মাড়াই এবং ঝাড়াই এর মান নিয়ে কৃষকরা অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। বিশেষ করে, সারিবদ্ধ মাড়াইকৃত খড় শুকিয়ে খুব সহজে সংগ্রহ ও সংরক্ষন করা সম্ভব। যা উৎকৃষ্ট পশুখাদ্য হিসাবে ব্যবহার যোগ্য। এ ছাড়া এই খড়ের বাজার মূল্যও অধিক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
