ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ঘুষের টাকাসহ অডিটের দুই কর্মকর্তা আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 21 December, 2020, 8:56 PM

ঘুষের টাকাসহ অডিটের দুই কর্মকর্তা আটক

ঘুষের টাকাসহ অডিটের দুই কর্মকর্তা আটক

ঘুষের টাকাসহ অডিট অধিদপ্তরের দুই কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে তাদেরকে পিরোজপুর এলজিইডি ভবনের তৃতীয় তলা থেকে ঘুষের চার লাখ ১৬ হাজার টাকাসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন- শিক্ষা, সংস্কৃতি ও ধর্ম বিষয়ক অডিট অধিদপ্তরের এসএএস সুপারিনটেডেন্ট মোঃ জহির রায়হান এবং অডিট এন্ড একাউন্টস অফিসার মোঃ শামীম হোসেন।

দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক দেবব্রত মণ্ডল এর নেতৃত্বাধীন ৮ সদস্যের একটি দল তাদেরকে আটক করে।

দুদকের উপ-পরিচালক দেবব্রত মণ্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলজিইডি ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে ওই দুই কর্মকর্তাকে চার লাখ ১৬ হাজার ঘুষের টাকাসহ আটক করে। আটককৃতরা পিরোজপুরের প্রাথমিক শিক্ষা অফিসের অডিটের কাজ করার জন্য ওই ভবনে অবস্থান করছিলেন।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status