ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ইরাক থেকে সব মার্কিন সেনাকে তাড়িয়ে দেওয়া হবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 December, 2020, 9:35 PM

ইরাক থেকে সব মার্কিন সেনাকে তাড়িয়ে দেওয়া হবে

ইরাক থেকে সব মার্কিন সেনাকে তাড়িয়ে দেওয়া হবে

ইরানের নীতিনির্ধারণী পরিষদের সচিব মোহসেন রেজায়ি বলেছেন, এই অঞ্চল থেকে সব মার্কিন সেনাকে তাড়িয়ে দেওয়া হবে। তিনি সোমবার (২১ ডিসেম্বর) ‘প্রতিরোধ রেডিও’ উদ্বোধনের সময় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

মোহসেন রেজায়ি বলেন, জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়া হবে। প্রথম প্রতিশোধ নেয়া হয়েছে ইরাকে মার্কিন ঘাঁটি ‘আইন আল আসাদে’ ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। এই অঞ্চল থেকে সব মার্কিন সেনা বিতাড়িত না হওয়া পর্যন্ত প্রতিশোধের প্রক্রিয়া অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, উপযুক্ত সময়ে এই হত্যাকাণ্ডের চরম প্রতিশোধগ্রহণ করা হবে।

ইরানের নীতিনির্ধারণী পরিষদের সচিব বলেন, কাসেম সোলাইমানি আন্তর্জাতিক প্রতিরোধ ফ্রন্টের নেতৃত্ব দিয়েছেন। তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের জন্য অনেক কিছু করেছেন।

তিনি আরও বলেন, বিশ্বের ন্যায়কামী, স্বাধীনচেতা, মানবতাবাদী এবং সত্য অনুসন্ধানীরা কাসেম সোলাইমানিকে নিয়ে গর্বিত এবং তারা আজীবন তাকে তাকে অনুসরণ করবে।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ভোররাতে ইরাকের রাজধানী বাগদাদে ট্রাম্পের সরাসরি নির্দেশে চালানো বিমান হামলায় কাসেম সোলাইমানির পাশাপাশি ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির উপ প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ দুই দেশের আরো ৮ কমান্ডার নিহত হন। সূত্র : পার্স টুডে।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status