ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
কারাবাখ যুদ্ধে ১৪ হাজার আর্মেনীয় সেনা নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 21 December, 2020, 10:32 PM

কারাবাখ যুদ্ধে ১৪ হাজার আর্মেনীয় সেনা নিহত

কারাবাখ যুদ্ধে ১৪ হাজার আর্মেনীয় সেনা নিহত

বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ১৪ হাজার ২৮৬ সেনা আর্মেনীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে আর্মেনিয়া। এছাড়া তাদের ২২ হাজার ৪০০ জন সেনা আহত হয়েছে, নিখোঁজ রয়েছে আরো প্রায় এক হাজার সেনা।

আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভান থেকে দেশটির বার্তা সংস্থা আরান নিউজে হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে। এতদিন পর্যন্ত আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বা প্রেসিডেন্টের দফতর থেকে সাম্প্রতিক যুদ্ধে হতাহতদের সংখ্যা সম্পর্কে গড়পরতা তথ্য দেয়া হচ্ছিল।

সাম্প্রতিক যুদ্ধে নাগোরনো-কারাবাখের কোনও কোনও অঞ্চল আজারবাইজানের নিয়ন্ত্রণে চলে গেছে সে সম্পর্কে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে কোনো তথ্য জানানো হয়নি।

বিতর্কিত ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে গত ২৭ সেপ্টেম্বর আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। টানা ৪৪ দিন ধরে চলা এই সংঘর্ষে দু’পক্ষের হাজার হাজার সৈন্য ও বেসামরিক নাগরিক হতাহত হয়।

গত ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে সম্মত হয় দু’দেশ। তবে তার আগে আজারবাইজান বেশ কিছু এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এই যুদ্ধে আজারবাইজান তাদের পক্ষের হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি।

সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status