ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কন্ট্রাক্টের জন্য ঢাকায় মিথিলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 1:01 PM

কন্ট্রাক্টের জন্য ঢাকায় মিথিলা

কন্ট্রাক্টের জন্য ঢাকায় মিথিলা

স্বামী সৃজিত মুখার্জির সঙ্গে কয়েক মাস কলকাতা কাটানোর পর ঢাকায় ফিরলেন রাফিয়াৎ রশীদ মিথিলা। এখানে শুরু করছেন নতুন একটি ওয়েব সিরিজের শুটিং।

ভারতীয় প্ল্যাটফর্ম জি ফাইভের নতুন এই সিরিজের নাম ‘কন্ট্রাক্ট’। আরও আছেন আরিফিন শুভ, তাহসান খান, জাকিয়া বারী মম, ইরেশ যাকের, তারিক আনাম খানসহ অনেকেই। পরিচালনা করছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় ও তানিম নূর।

এটা একজন ভাড়াটে খুনি, পুলিশ কর্মকর্তা এবং আন্ডারওয়ার্ল্ড ডন সম্পর্কিত টানটান উত্তেজনাপূর্ণ গল্প তৈরি হচ্ছে এ থ্রিলার ওয়েব সিরিজ।

মিথিলা জানালেন, মঙ্গলবার থেকে শুটিং শুরু হবে। সোমবার তার লুক টেস্ট হয়েছে। নিজের অভিনীত চরিত্র নিয়ে খুব একটা খোলাসা না করেই বলেন, “এই প্রথম কোনো রাজনীতিবিদের চরিত্রে কাজ করব। আমি খুব এক্সাইটেড!”

সংবাদমাধ্যমকে জানান, এবার বড়দিনের সৃজিতের সঙ্গে কলকাতায় থাকার কথা ছিল। কিন্তু ওয়েব সিরিজের পাশাপাশি আরও কিছু কাজ পড়ে গেছে। তাই নিউ ইয়ারের প্ল্যান করছেন।

কলকাতা থেকে ঢাকায় এসে প্রথম কয়েক দিন বাড়িতেই ছিলেন মিথিলা। পরিবারের সঙ্গে অনেকে দিন সময় কাটানো হয়নি। বললেন, “আম্মু আর আব্বু এত দিন পরে আমাকে আর আয়রাকে পেয়ে খুব খুশি। কিছুদিন তাই ঢাকাতেই থাকছি।”

এ দিকে মোহাম্মদ নাজিমউদ্দিনের উপন্যাস নিয়ে হচ্ছে ‘কন্ট্রাক্ট’। এই লেখকের আরেক উপন্যাস নিয়েই সৃজিতের আগামী সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’।

সম্পাদনায়: খালেদ সুজন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status