ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
শরনখোলায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
মোঃ নাজমুল ইসলাম
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 8:05 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 22 December, 2020, 8:08 PM

শরনখোলায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

শরনখোলায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাটের শরনখোলা উপজেলার আমতলী গ্রাম থেকে গলায় রশি দেয়া এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শরণখোলা  থানা পুলিশ

২২ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত কিশোরী দিপিকা রানী শীল (১৫) আমতলী গ্রামের তপন শীলের কন্যা।

শরণখোলা থানার এস আই স্বপন কুমার জানান, পুলিশ খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ৩ নং রায়েন্দা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আমতলী গ্রামের তপন শীলের বাড়ী থেকে ঘরের আড়ার সাথে গলায় দড়িতে ঝুলে থাকা ৯ম শ্রেণীর স্কুল ছাত্রী দিপিকার লাশ উদ্ধার করে। কিশোরীর পিতা তপন শীল জানান, একটি ছেলের সাথে তার মেয়ের সম্পর্ক ছিলো। মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘরের দরজা বন্ধ করে তার মেয়ে গলায় রশি দেয় এ সময় তারা পিতামাতা কেউ বাড়ীতে ছিলেন না।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, গলায় দড়ি দেয়া কিশোরীর লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ ও থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


সম্পাদনায়: খালেদ সুজন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status