ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
পরিবহন ধর্মঘট: সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 8:53 PM

পরিবহন ধর্মঘট: সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন

পরিবহন ধর্মঘট: সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন

পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটে সড়ক পথে সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল থেকে সিলেট থেকে অভ্যন্তরীণ ও দুরপাল্লার রুটে কোন ধরণের যানবাহন ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েন বিভিন্ন রুটের যাত্রীরা। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে অনেক যাত্রীকে ফেরত যেতে দেখা যায়।

তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, সংবাদ মাধ্যম ও জরুরী পরিবহন ধর্মঘটের আওতামুক্ত রাখা হয়েছে।

সূত্র জানিয়েছে, পরিবেশের বিপর্যয় ঠেকাতে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর সিলেটের জাফলং, ভোলাগঞ্জ, শাহ আরেফিন টিলা, বিছনাকান্দি ও লোভছড়া- এই পাঁচ কোয়ারি থেকে পাথর উত্তোলন নিষিদ্ধ করে খনিজ সম্পদ মন্ত্রণালয়। এর আগে ২০১৪ সালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বেলা)-এর দায়ের করা একটি রিটের প্রেক্ষিতে সিলেটের পাথর কোয়ারিগুলোতে সব ধরণের যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করে উচ্চ আদালত।

সরকারের নিষেধাজ্ঞার পর কোয়ারি থেকে পাথর উত্তোলনের অনুমতি চেয়ে আন্দোলন করে আসছেন পাথর ব্যবসায়ীরা। এবার তাদের সাথে যুক্ত হয়েছেন পরিবহন ব্যবসায়ীরা। একাধিক বিক্ষোভ সমাবেশ করার পর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়ে মাঠে নেমেছেন তারা।


সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status