ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
চীন-রাশিয়ার ১৯ যুদ্ধবিমানকে তাড়া করল দ. কোরিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 December, 2020, 9:54 PM

চীন-রাশিয়ার ১৯ যুদ্ধবিমানকে তাড়া করল দ. কোরিয়া

চীন-রাশিয়ার ১৯ যুদ্ধবিমানকে তাড়া করল দ. কোরিয়া

দক্ষিণ কোরিয়ার আকাশ সীমায় প্রবেশ করায় চীন ও রাশিয়ার ১৯টি সামরিক যুদ্ধবিমানকে তাড়া করেছে দেশটির বিমানবাহিনী। মঙ্গলবার (২২ ডিসেম্বর) এমন দাবি করে এ ঘটনায় সিউলের পক্ষ থেকে প্রতিবাদ জানাতে চীন ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়েছে।   

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ স্টাফ (এজসিএস) জানিয়েছেন, চারটি চীনা যুদ্ধবিমান কোরিয়ার এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে ঢুকে পড়ে এবং তাদের অনুসরণ করছিল ১৫টি রাশিয়ান যুদ্ধবিমান। এরপরই দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী দেশটির বিমানবাহিনীর যোদ্ধাদের কৌশলগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়।

এদিকে, দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলছে, চীনা সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়াকে জানিয়েছে যুদ্ধবিমানগুলো নিয়মিত প্রশিক্ষণের কাজে নিয়োজিত ছিল। তাদের (কোরিয়া) এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে ঢোকার আগেই সেখান থেকে চলে আসে।   

তবে জয়েন্ট চিফ স্টাফ জানিয়েছেন, এই ঘটনায় মনে হচ্ছে চীন ও রাশিয়া যৌথ মহড়া দিচ্ছিল। এটি আরও বিশ্লেষণ প্রয়োজন।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় চীন ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ করে সতর্ক করে জানিয়েছে তাদের এমন ঘটনা পুনরাবৃত্তি করা উচিত না। সূত্র : ইয়াহু নিউজ।

সম্পাদনায়: তাহের রাব্বী

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status