ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
নতুন রূপে পুরোনো মিলা (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 23 December, 2020, 10:38 PM

নতুন রূপে পুরোনো মিলা (ভিডিও)

নতুন রূপে পুরোনো মিলা (ভিডিও)

সংগীতশিল্পী মিলা ইসলাম খুব কম সময়ের মধ্যে শ্রোতাদের পছন্দের তালিকায় জায়গা করে নেন। ২০১৭ সালের মে মাসে পারিবারিকভাবে বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু দাম্পত্য কলহের জেরে গান থেকে অনেকটাই দূরে চলে যান এই ‘রকস্টার’। ব্যক্তিগত জীবনের খারাপ সময় কাটিয়ে আবারো পুরোনো রূপে দেখা দিলেন এই শিল্পী।

‘আইসালা’ শিরোনামে নতুন একটি গান নিয়ে ফিরেছেন মিলা। এ গান নিয়ে নির্মিত হয়েছে ভিডিও। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে গানটির টিজার প্রকাশ করেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে। ৩২ সেকেন্ড দৈর্ঘ্যের এই টিজারে পুরোনো মিলার দেখা মিলে। সঙ্গে এ-ও জানান, বুধবার রাতেই মুক্তি পাবে তার এ গান।

পূর্ব ঘোষণা অনুযায়ী, বুধবার রাত ৮টার দিকে জি সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে মিলার নতুন গান ‘আইসালা’। দীর্ঘ সময় পর হঠাৎ মিলার এমন উপস্থিতি দেখে তার ভক্ত অনুরাগীরাও উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছেন প্রিয় শিল্পীকে। নতুন এ গানের প্রশংসা করছেন তার ভক্তরা।

নতুন গান প্রসঙ্গে মিলা বলেন, এটি সিরিয়াস কোনো গান না, ফানি সং। যদিও খুব খারাপ একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, আর এই সময়ে গানটি মুক্তি দিতে হলো। তারপর সবার মন্তব্য জানার অপেক্ষায় রইলাম। আশা করছি, সবার ভালো লাগবে।

২০১৫ সালে মিলার একক ‘নাচো’ গানটি সর্বশেষ মুক্তি পায়। ২০০৯ সালে সর্বশেষ প্রকাশিত তার একক অ্যালবাম ‘রিডিফাইন্ড’। তারপর থেকে বারবার গানে ফিরেও বিরতি নিতে হয় ‘ডিসকো বান্দর’-খ্যাত এই শ্রোতাপ্রিয় শিল্পীকে।



সম্পাদনায়: রেদুয়ান আহম্মেদ রাহাত

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status