রাজশাহী জেলার বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের জামালপুর গ্রামের অভিযান চালিয়ে দুই মাদক সেবিকে গ্রেফতার করেছেন তাহেরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আব্দুর রাজ্জাক।
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, বুধবার আনুমানিক দুপুর ১.৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তাহেরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আব্দুর রাজ্জাক সঙ্গীও ফ্ররস নিয়ে অভিযান চালিয়ে জামালপুর গ্রামের লেদার আম বাগান থেকে মাদক সেবন করা অবস্থায় পুলিশ তাদের গ্রেফতার করে ।
গ্রেফতার কৃতরা হলো রামরামা গ্রামের গেকুর প্রামানিক এর ছেলে আব্দুস সালাম (৪৫)।কামারখালী গ্রামের মকবুল সরকারের ছেলে মন্টু সরকার (২৪)।
এব্যাপারে তাহেরপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আব্দুর রাজ্জাক বলেন, গ্রেফতার কৃতদের মাদক সেবন আইনে একটি মামলা দেওয়া হয়েছে। আগামিকাল তাদেরকে জেলহাজতে পেরন করা হবে।