|
সিটি ব্যাংকের সুরক্ষায় সহায়তা করবে মাইক্রোসফট ও টেক ওয়ান
নতুন সময় ডেস্ক
|
|
সিটি ব্যাংকের সুরক্ষায় সহায়তা করবে মাইক্রোসফট ও টেক ওয়ান এছাড়াও, মাইক্রোসফট ইনফরমেশন প্রটেকশন (এমআইপি) সিটি ব্যাংকে উন্মোচন, শ্রেণিকরণ ও সংবেদনশীল তথ্য (যেখানেই থাকুক না কেন) সুরক্ষায় সহায়তা করবে। এমআইপি সক্ষমতা ব্যাংকে এর ডাটা চিহ্নিত করার জন্য টুল, তথ্য সংরক্ষণ ও যেকোন ডাটা বেহাত হওয়া থেকে সুরক্ষিত রাখবে। এছাড়াও, মাইক্রোসফট ইনটিউনের মাধ্যমে অনবোর্ড, ম্যানেজ এবং রিপোর্ট অন এনক্রিপশন, অ্যান্টিভাইরাস, ফায়ারওয়াল ও অন্যান্য নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করে কাজের জন্য প্রয়োজনীয় ডাটা সংরক্ষণ করতে পারবে। এ নিয়ে মাইক্রোসফট বাংলাদেশ, ভুটান, ব্রুনেই এবং নেপালের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর আফিফ মোহামেদ আলী বলেন, ‘বৈশ্বিক মহামারি অফিস কার্যক্রমের ধরণ ও বৈশ্বিকভাবে উৎপাদনশীলতাতে পরিবর্তন নিয়ে আসছে, যা প্রতিষ্ঠানগুলোকে চিরাচরিত পদ্ধতি থেকে ক্লাউড কম্পিউটিংয়ে ও সমন্বিত সফটওয়্যার প্ল্যাটফর্মে রূপান্তরের পথকে সুগম করেছে। একইভাবে, বাংলাদেশে আমাদের ক্রেতা ও অংশীদারগণও পরিবর্তিত বিশ্বের এই ট্রেন্ডগুলোর সাথে নিজেদের তাল মিলিয়ে চলতে এই প্রবণতাগুলোকে অনুসরণ করছে। মাইক্রোসফট ৩৬৫ সল্যুশনের মাধ্যমে তাদের দক্ষতা বাড়াতে সাহায্য করতে পেরে ও সিটি ব্যাংকের সাথে কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অধিক কিছু অর্জনের জন্য দেশের সকল প্রতিষ্ঠান ও সবার ক্ষমতায়নের জন্য আমরা চেষ্টা করছি।’ টেক ওয়ান গ্লোবালের চিফ এক্সিকিউটিভ অফিসার লার্স জেপপেসেন বলেন, ‘মাইক্রোসফট বাংলাদেশের গোল্ড- সার্টিফায়েড অংশীদার হিসেবে আমরা এ অঞ্চলে ডিজিটাল ও প্রযুক্তির রূপান্তরে নেতৃত্ব প্রদানে আমরা সবসময় নেতৃত্ব দিয়েছি। নতুন স্বাভাবিকতায় সিটি ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অর্জনে তাদের সাহায্য করতে পেরে আমরা সম্মানিতবোধ করছি।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
