চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির নির্দেশে কৃষকের পাকা ধান কেটে ঘরে পৌঁছে দিলেন পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
রবিবার (২ মে )রাঙ্গুনীয়া উপজেলাধীন পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড নাপিত পুকুরিয়া স্থানীয় কৃষক আবু তাহেরের এক বিঘা জমির পাকা ধান কেটে ঘরে পৌঁছে দেন নেতৃবৃন্দরা।
রাঙ্গুনিয়া সরকারী কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন হোসেন হাবিব,পদুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক উদ্দিন রানার নেতেৃত্বে ধান কাটায় অংশগ্রহণ করেন রাঙ্গুনিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সহ – সভাপতি জাবেদ ওমর পদুয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান, ছাত্রলীগ নেতা ওমর ফারুক নঈমী ছাত্রলীগ নেতা মো: ইউছুপ কামরুলজ্জান জনি, ছাত্রলীগ নেতা আব্দুল কায়ুম জাহেদ ছোটন বড়ুয়া শ্রিমান্ত বড়ুয়া সহ অর্ধশতাধিক ছাত্রলীগের নেতৃবৃন্দ।