ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
মসজিদের কোরআন চুরি করে বিক্রি, ২ মাদ্রাসাছাত্র আটক
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 4 May, 2021, 5:35 PM

মসজিদের কোরআন চুরি করে বিক্রি, ২ মাদ্রাসাছাত্র আটক

মসজিদের কোরআন চুরি করে বিক্রি, ২ মাদ্রাসাছাত্র আটক

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় মসজিদ থেকে ১১টি কোরআন চুরির অভিযোগে দুই মাদ্রাসাছাত্রকে আটক করা হয়েছে। গত রোববার উপজেলার সদর ইউনিয়নের সুইচ গেইট বাজার জামে মসজিদ থেকে পবিত্র কোরআন চুরির এ ঘটনা ঘটে। ওইদিন সন্ধ্যায় আটকের পর গতকাল সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক দুজন হলেন- বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের দিয়ারা গ্রামের মামুন মোল্লার ছেলে মেহেদী হাসান (১৮) ও পাংশা উপজেলার কসবামাঝাইল ইউনিয়নের সুবর্ণকোলা গ্রামের আকমদ্দিন মিয়ার ছেলে তাওহিদুল ইসলাম (১৯)। দুজনেই ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বরিয়া দারুল উলুম মাদ্রাসার ছাত্র।

জানা গেছে, ঘটনার দিন রোববার সকাল ১০টার দিকে ওই দুই ছাত্র একটি মোটরসাইকেলে করে এসে মসজিদে প্রবেশ করে। এরপর তারা ১১টি কোরআন ব্যাগে করে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, ওই দিন সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলা সদর বাজারের দিকে যাওয়ার পথে সুইচ গেইট বাজারের কাপড় ব্যবসায়ী গোলাপ ফকির তাদের আটকে করে। এসময় এলাকার লোকজন মসজিদের ইমাম নুরুল ইসলামকে খবর দেন। পরে ইমাম ও এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে কোরআন শরীফ চুরির কথা স্বীকার করেন তারা। পরে লোকজন রাত সাড়ে ৮টার দিকে অভিযুক্ত দুই ছাত্রকে পুলিশে কাছে সোপর্দ করে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা দুজনে প্রায়ই কোরআন শরীফ চুরি করতেন। চুরি করা কোরআনগুলো তারা বিভিন্ন গ্রামে কম দামে বিক্রি করতেন।

তিনি আরও জানান, আটক হওয়া ওই দুই মাদ্রাসাছাত্র গত একমাস ধরে বিভিন্ন উপজেলার গ্রাম-গঞ্জের মসজিদে ঢুকে কোরআন শরীফ ও অন্যান্য সামগ্রী চুরি করে বিক্রি করার কথা স্বীকার করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status