ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
সড়কের পাশে তোশকে মোড়ানো তরুণীর লাশ
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 8 May, 2021, 9:08 PM

সড়কের পাশে তোশকে মোড়ানো তরুণীর লাশ

সড়কের পাশে তোশকে মোড়ানো তরুণীর লাশ

কুমিল্লার দাউদকান্দিতে তোশকে মোড়ানো অজ্ঞাত (২৪) এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া (মালিখিল) মোড় এলাকায় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, তোশক দিয়ে মোড়ানো অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, লাশটি রক্তাক্ত ছিল। ওই তরুণীর মাথা ও মুখ ওড়না দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে ,অন্য কোনো স্থানে তাকে হত্যা করে লাশ মহাসড়কের পাশে ফেলে যাওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status