ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
একলা
সিফাত হালিম
প্রকাশ: Thursday, 24 June, 2021, 8:06 PM

একলা

একলা

আমি এখন একলা থাকি,
সব ব্যাপারে দেরী করে ফেলি,
সব ব্যাপারেই ভুল ।
ভুল বানানে চিঠি লিখি,
চায়ের কাপে চিনি বেশী,
তরকারিতে ঝোল, কখনও
হলুদ ঝাল লবন বেশী,
কখনও বা ভুলে গিয়ে হয় গোল ।

আমি এখন একলাই,
ঝক্কি-ঝামেলা হাজার রকম,
গ্যাস, বিদ্যুৎ, পানির বিল,
বাজার সদাই, ব্যাংক লোন,
আরও কত কি?
যাহোক আমার কান্ড এতো,
বলো কে সামলায়?

কে তুলে দেয় ভাত গালে?
গায়ের লেপ কে ওঠাবে?
নিয়ম মতো ঔষধ সেটাই বা,
কে খাওয়াবে মেপে?

ঘরের মানিপ্লান্টস্ গাছগুলো যে,
মাথা ছাড়ালো,
কে দেয় তাদের ছেটে?
ঝুল জমেছে অনেকখানে,
কে দেবে ভেঙে?
ময়লা ধুলো তেমনি আছে,
ঘুলঘুলিতে চড়া পাখির বাসা,
সত্যি বলছি কার কি আসে যাবে ।

কাদলে এখন একাই কান্দি ,
হাসলেও তাই,
অভিমানী লালজবা মুখটি আমার,
মুছে দেবার কেউ নাই ।

আমি এখন একলাই থাকি,
টেলিফোনটা একাই ধরি,
রাত বিরেতে লোডশেডিং,
হু তাও দেখি,,,,,
সেজবাতি একাই জ্বেলে নিই।
বাইরের কেউ এলেও বুঝি,
দরোজা?,,, সেটাও একাই খুলে দিই।

মধ্যরাতের সঙ্গী আমার,
বারান্দার রকিং চেয়ার আর
দূরাকাশের তারা।  
বিজন রাতে একলাই জাগি,
জাগার মাঝে হরেক রকম গল্প বলি,
একটা সময় কখন জানি,
ভোর হয়ে যায়,
নতুন দিনের তাড়া ।

আমি এখন সব মিলিয়েই একলা ,
একাই থাকার অভ্যস্ত হয়ে গেছি রে,,।






পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status