ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
জামালপুর সরিষাবাড়ীতে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শফিকুল ইসলাম শফিক, জামালপুর
প্রকাশ: Thursday, 24 June, 2021, 9:13 PM
সর্বশেষ আপডেট: Thursday, 24 June, 2021, 9:38 PM

জামালপুর সরিষাবাড়ীতে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালপুর সরিষাবাড়ীতে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জামালপুররে সরিষাবাড়ী উপজলোয় একই পরিবারে আন্তঃজেলা ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলশি। গতকাল সকালে সরষিাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলনে শিপন মিয়া ও তার স্ত্রী ফাতেমা আক্তার শিলা মেয়ে আখি আক্তার ও জামাতা আলমগীর হোসেন।

র্দীঘদিন যাবৎ তারা আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী দলের সক্রিয় সদস্য বলে পুলশি নতুন সময়কে জানিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, র্দীঘদিন ধরে জামালপুরসহ বিভিন্নি এলাকায় মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তুলে মাদক ব্যবসা করে আসছে এই পরিবার।

এদের বিরুদ্ধে আদালতে ১৪টি মামলা রয়েছে। গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীর প্রধান শিপন মিয়া নিজ বাড়ীতে মাদক কেনাবেচার সময় সরিষাবাড়ী থানার পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় তাদেরকে মাদকসহ  গ্রেফতার করা হয়। সরিষাবাড়ী থানার এসআই আশরাফুল ইসলাম বাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

এঘটনায় সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মীর রফিকুল হক নতুন সময়কে জানান, আন্তঃ জেলা মাদক কারবারীর চার সদস্যকে ১০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status