ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
অনলাইনে অ্যালকোহল কিনতে গিয়ে প্রতারণার শিকার, ক্ষুব্ধ অভিনেত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 June, 2021, 11:45 AM

অনলাইনে অ্যালকোহল কিনতে গিয়ে প্রতারণার শিকার, ক্ষুব্ধ অভিনেত্রী

অনলাইনে অ্যালকোহল কিনতে গিয়ে প্রতারণার শিকার, ক্ষুব্ধ অভিনেত্রী

অনলাইনে অ্যালকোহল কিনতে গিয়ে প্রতারণার শিকার বর্ষীয়ান অভিনত্রী শাবানা আজমি। টুইটারে ক্ষোভ উগরে দিলেন শাবানা আজমি। শুধু তাই নয়, সকলকে সাবধানও করলেন অভিনেত্রী।

ঠিক কী ঘটেছে? ৭০ বছরের বর্ষীয়ান অভিনেত্রী লিখেছেন, ''সাবধান! আমি প্রতারণার শিকার হয়েছি। আমি অ্যালকোহল কেনার জন্য পুরো টাকা অনলাইনে পেমেন্ট করি। তবে তারপরেও জিনিসটা পাইনি। বারবার ফোন করা সত্ত্বেও ওরা ফোন ধরেনি।

নিজের টুইটে শাবানা আজমি প্রতারক সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ফোন নম্বরও শেয়ার করেছেন।

শাবানা আজমির টুইট দেখে বহু নেটিজেনই পাল্টা টুইটে একই ভাবে প্রতারণার কথা তুলে ধরেছেন। অনেকেই অভিনেত্রীকে সংস্থার বিরুদ্ধে পুলিসে অভিযোগ জানানোর অনুরোধ করেছেন। কেউ আবার লিখেছেন, এইরকম বহু সংস্থা নেট দুনিয়ায় ফাঁদ পেতে রয়েছে।

প্রসঙ্গত, এর আগে অক্ষয় কুমার, নার্গিস ফাখরি, করণ সিং গ্রোভারসহ আরো অনেক তারকাই অনলাইনে কেনাকাটার প্রতারণা শিকার হয়েছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status