ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
পুত্রবধূর ছুরিকাঘাতে শাশুড়ির মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 June, 2021, 12:10 PM

পুত্রবধূর ছুরিকাঘাতে শাশুড়ির মৃত্যু

পুত্রবধূর ছুরিকাঘাতে শাশুড়ির মৃত্যু

চট্টগ্রামের সাতকানিয়ায় পুত্রবধূর ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাশুড়ির মৃত্যু হয়েছে। নিহতের নাম রোকেয়া বেগম (৫৪)।

গত সোমবার সন্ধ্যায় উপজেলার মৈশামুড়ায় নিজ বাড়িতে ছুরিকাঘাতে আহত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে মারা যান।

এদিকে শাশুড়িকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় পুত্রবধূ নাছমিন আকতারকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৈশামুড়া মুন্দার পাড়ার মো. ইলিয়াছ চৌধুরীর গিয়াস উদ্দিন চৌধুরীর সাথে তিন বছর আগে রাঙ্গুনিয়ার রাজনগর ইউনিয়নের সাতগড়িয়া পাড়ার কবির আহমদের মেয়ে নাছমিন আকতারের বিয়ে হয়। তাদের সংসারে এক সন্তান রয়েছে।

এদিকে, নাছমিন আকতার বিয়ের পর থেকে কাউকে তোয়াক্কা না করে তার খেয়াল খুশি মতো চলতেন। এসব বিষয় নিয়ে প্রতিবাদ করলে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে ঝগড়া হতো। গত সোমবার সন্ধ্যায় পুত্রবধূ নাছমিা সবার অজান্তে রাঙ্গুনিয়া থেকে শ্বশুর বাড়িতে এসে শাশুড়িকে একা পেয়ে প্রথমে ঘরের বাইরের গেইট ও ভেতরের দরজা বন্ধ করে দেয়। এরপর বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দিয়ে নামাজরত অবস্থায় শাশুড়িকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এক পর্যায়ে শাশুড়িকে মৃত ভেবে ফেলে রেখে ঘরের পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন পুত্রবধূ নাছমিনকে আটক করে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সাতকানিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে নাছমিন আকতারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

এদিকে গুরুতর আহত শাশুড়ি রোকেয়া বেগমকে উদ্ধার করে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়। চমেক হাসপাতাল থেকে বুধবার তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

সাতকানিয়া থানার (ওসি) আনোয়ার হোসেন জানান, পুত্রবধূর ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাশুড়ির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে মামলা হায়েছে। ঘটনায় জড়িত পুত্রবধূকে এলাকার লোকজনের সহায়তায় পুলিশ গ্রেপ্তারও করেছে। সে এখন কারাগারে রয়েছে। তাকে আমরা ৭ দিনের রিমান্ড চেয়েছি। রোববার রিমান্ডের শুনানি হবে। আর আগের মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status