|
করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লাল পতাকা
এম.এ.আজিজ, ফরিদপুর
|
![]() করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি লাল পতাকা ঢাকা রেঞ্জের সম্মানিত রেঞ্জ ডি আই জি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম(বার) এর নির্দেশনায়, ফরিদপুর জেলার পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান বিপিএম (সেবা) এর সরাসরি করোনা আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের আইসোলেশন নিশ্চিতকরণ ও সবার মাঝে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে প্রত্যেক থানায় করোনা পজিটিভ ব্যক্তির নাম, ঠিকানা ও অবস্থান এবং মোবাইল নাম্বার সংগ্রহ করে আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যগনকে প্রতিদিন ফোন করে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য যেমন হোম কোয়ারেন্টাইন থাকা, মাস্কের ব্যবহার, সাবান দিয়ে হাত না ধুয়ে নাকে মুখে হাত না দেয়া, ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবার ও ঔষধ গ্রহন ইত্যাদি নির্দেশনা প্রদান করা হচ্ছে। এছাড়াও বাড়ি বাড়ি গিয়ে করোনা আক্রান্ত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের আইসোলেশন নিশ্চিতকল্পে প্রতিটি থানায় দুইজন করে পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত টিম প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি ( পিপিই) পরিধান করে বাড়ি বাড়ি গিয়ে দূর থেকে হেলার দিয়ে ঘোষণা করে এসব সর্তকতামূলক কাজ করে যাচ্ছেন। সাথে সাথে আশেপাশের বাড়ির মানুষজন যেন সচেতন থাকে সে বিষয়েও প্রচারণা চালাচ্ছেন এই করোনা টিম। আক্রান্ত ব্যক্তির বাড়ি আলাদাভাবে চিহ্নিত করার জন্য লাল পতাকা টানিয়ে দেয়া হচ্ছে যেন এলাকার মানুষ নিজেরাই নিরাপদ দূরত্বে থাকে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
