ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
বিয়ের আসরে অজ্ঞান কনে, ভয়ে পালালেন বর (ভিডিও)
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 July, 2021, 2:57 PM

বিয়ের আসরে অজ্ঞান কনে, ভয়ে পালালেন বর (ভিডিও)

বিয়ের আসরে অজ্ঞান কনে, ভয়ে পালালেন বর (ভিডিও)

করোনাকালে জনসমাগমের ব্যাপারে নিরুৎসাহিত করা হলেও বিয়েশাদির মতো অনুষ্ঠানের আয়োজন থেমে নেই। সম্প্রতি এক বিয়ে বাড়িতে ঘটে গেল অবাক করা ঘটনা। বিয়ের আসরে কনের অজ্ঞান হয়ে যাওয়া এবং সেটা দেখে ভয়ে বরের দৌঁড়ে পালানোর একটা ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কনেকে সিঁদুর পরানোর সময় হঠাৎ কনে অজ্ঞান হয়ে পড়ে যান। তাই দেখে ভীত বর গলার মালা খুলে পালাতে চেষ্টা করেন। কনের পাশে থাকা কয়েকজন নারী বরকে আটকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত আসর থেকে চলেই যান তিনি।

নিরঞ্জন মহাপাত্র নামে এক ব্যক্তি ইনস্টাগামে ওই ঘটনার ভিডিও পোস্ট করেন্ তবে ঠিক কোথায় এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। জানা যায়নি কনে কেন অজ্ঞান হয়ে গেছেন। শেষমেশ বিয়ে হয়েছিল কী না তাও জানা যায়নি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status