ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
নাইজেরিয়ায় শিশুসহ অপহৃত ১০০ নারীকে উদ্ধার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 July, 2021, 7:25 PM

নাইজেরিয়ায় শিশুসহ অপহৃত ১০০ নারীকে উদ্ধার

নাইজেরিয়ায় শিশুসহ অপহৃত ১০০ নারীকে উদ্ধার

সাম্প্রতিক সময়ে বিবিসি'র এক প্রতিবেদনে জানা যায়, ২০২০ সাল থেকে এ পর্যন্ত নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জামফারায় এক হাজারেরও বেশি মানুষ অপহরণের শিকার হয়েছেন। এরই পরিপ্রেক্ষিতে জামফারার প্রাদেশিক সরকার ও পুলিশ বিভাগ গত বুধবার অপহৃত ১০০ নারী ও শিশুকে মুক্ত করেছে।

এ ঘটনার সত্যতা যাচাই করে জামফারার প্রাদেশিক সরকার ও পুলিশ বিভাগ জানিয়েছে, কোনো প্রকার মুক্তিপণ ছাড়াই উদ্ধার করা হয়েছে অপহৃতদের। উদ্ধারকৃত নারী ও শিশুদের নিজ নিজ পরিবারে ফিরিয়ে দেওয়ার আগে তাদের সবার ডাক্তারি পরীক্ষা করা হবে। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

গত ৮ জুন জামফারার একটি সশস্ত্র ডাকাত দল তাদের অপহরণ করেছিল। ওই ঘটনায় চার জনের মৃত্যুও হয়েছিল। তাদের বেশিরভাগকেই অবশ্য মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে, তবে কয়েকজনকে হত্যাও করেছে দুর্বৃত্তরা।

কেন্দ্রীয় সরকার এসব অপহরণের জন্য জামফারাভিত্তিক ‘দস্যু’ দলসমূহকে দায়ী করেছে। অপহরণকারী, সশস্ত্র ডাকাত, গবাদি পশু লুটপাটকারী এবং সশস্ত্র জঙ্গীদের নাইজেরিয়ায় সাধারণভাবে ‘দস্যু’ বলা হয়।

২০১৪ সালে নাইজেরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন বোকো হারামের সদস্যরা দেশটির বরনো প্রদেশের একটি মাধ্যমিক স্কুলের ২৭৬ ছাত্রীকে অপহরণ করেছিল। তার পর থেকেই অপহরণের ঘটনা বাড়ছে দেশটিতে ।

জামফারা এবং তার প্রতিবেশী দুই প্রদেশ কাদুনা ও কাতসিনা থেকে ‘দস্যু’ দলসমূহ নির্মূল করতে নাইজেরিয়ার সেনাবাহিনীকে ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুহম্মদ বুহারি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status