ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
২০২৪ সালের নির্বাচনেও বিজেপির সঙ্গে খেলা হবে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 July, 2021, 7:27 PM

২০২৪ সালের নির্বাচনেও বিজেপির সঙ্গে খেলা হবে

২০২৪ সালের নির্বাচনেও বিজেপির সঙ্গে খেলা হবে

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, তৃণমূল মাটির দল, মানুষের দল। নিজে থাকব, আর কেউ নয় এমন নয়। নতুনদের নিয়ে আসুন। তারা না এলে আগামী দিনে কে দল চালাবে? ২০২৪ সালের নির্বাচনেও ‘খেলা’ হবে বিজেপির সঙ্গে। আগামীতে বিজেপিবিরোধী জোট গঠন করে পশ্চিমবঙ্গে তৃণমূলের জয়যাত্রা অব্যাহত রাখবেন বলেও ঘোষণা দেন মমতা।

মমতা বলেন, বিজেপিতে গাদ্দারদেরই জন্ম হয়। ভালো মানুষের নয়। ওরা দেশটাকে জানে না, মানুষকে চেনে না। মুখ বন্ধ করে দেওয়ার রাজনীতি করে। এই রাজনীতি আমার মোটে পছন্দ নয়: মমতা।

১৯৯৩ সালের ২১ জুলাই পুলিশের গুলিতে নিহত নিজ দলের নেতাকর্মীদের স্মরণ করতে প্রতিবছর ২১ জুলাই ‘শহীদ দিবস’ পালন করে তৃণমূল।

প্রথম শহীদ স্মরণকে জাতীয় পর্যায়ে নিয়ে গেল তারা। দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, আসাম ও ত্রিপুরায়ও মমতার ভাষণ শোনার ব্যবস্থা করা হয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই তৃণমূলের এমন উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল।

জনসভায় অভিষেক ব্যাণার্জী জানান, আগামী দিনে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হবে তৃমমূল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status