ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
আজ রাতে দেশবাসীকে গান শোনাবেন মাহফুজুর রহমান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 21 July, 2021, 7:35 PM

আজ রাতে দেশবাসীকে গান শোনাবেন মাহফুজুর রহমান

আজ রাতে দেশবাসীকে গান শোনাবেন মাহফুজুর রহমান

গত কয়েক বছর ধরে ঈদ এলেই গান নিয়ে হাজির হচ্ছেন আলোচনার কেন্দ্রে থাকা সংগীতশিল্পী ড. মাহফুজুর রহমান। বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার কর্ণধার তিনি। সেই চ্যানেলেই প্রত্যেক ঈদে একক সংগীতানুষ্ঠানে নতুন নতুন গান নিয়ে হাজির হন মাহফুজুর রহমান।

প্রতিবারের মতো আজ বুধবার ঈদুল আজহার রাতেও দর্শকদের জন্য গান নিয়ে হাজির হচ্ছেন তিনি। অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘তোমাকেই চাই’। অনুষ্ঠানে মোট ১১টি মৌলিক গান নিয়ে হাজির হবেন মাহফুজুর রহমান।

জানা গেছে, আজ রাত সাড়ে ১০টায় এটিএন বাংলায় ‘তোমাকেই চাই’ নামের এই সংগীতানুষ্ঠানটি সম্প্রচার হবে। এবারও গানগুলো আলোচিত হবে বলে বিভিন্ন গণমাধ্যমে জানিয়েছেন মাহফুজুর রহমান।

গানগুলোর শিরোনাম— ‘তোমাকেই চাই’, ‘বাঁচতে পারবো না’, ‘এই বুকে শুধু তুমি’, ‘খুব বেশি ভালোবাসি’, ‘তুমি আমার’, ‘কেন দূরে থাকো’, ‘খুব সহজে’, ‘ভাবি আমি যতবার’, ‘সুখের রঙ’, ‘চাঁদ রুপসী’ ও ‘ভেবেছিলে তুমি’।

গানের কথা ও সুর করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। মাহফুজুর রহমানকে নিয়ে এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভিডিও গানগুলোর ভিডিও ধারণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status