ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ফ্রিজে মাংস রাখা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাইয়ের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 22 July, 2021, 11:24 AM

ফ্রিজে মাংস রাখা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাইয়ের মৃত্যু

ফ্রিজে মাংস রাখা নিয়ে দ্বন্দ্ব, ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাইয়ের মৃত্যু

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কোরবানির মাংস ফ্রিজে রাখা নিয়ে কথা কাটাকাটির জেরে ছোট ভাইয়ের ঘুষিতে বড় ভাই নইমুদ্দিনের (৫৫) মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের টাপুরচর গ্রামের হামিদপুর এলাকায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনার ঘাতক ছোট ভাই আব্দুল জলিলক (৩৮)-কে আটক করেছে পুলিশ। আব্দুল জলিল ও নিহত নইমুদ্দিন হামিদপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নইমুদ্দিনরা তিন ভাই। বুধবার সকালে কোরবানি করার পর ফ্রিজে মাংস রাখা নিয়ে তার অপর দুই ভাই জলিল ও খলিলের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। পরে বড় ভাই নইমুদ্দিন বাড়ির পাশের দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় জলিল তাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগালি করেন।

একপর্যায়ে বড় ভাই নইমুদ্দিনকে সজোরে ঘুষি মারলে তিনি দোকানের সামনের সিমেন্টের তৈরি ব্রেঞ্চের উপর পরে মাথায় আঘাত পান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ছোট ভাই জলিলকে আটক করে বেঁধে রাখলে রৌমারী থানা পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।  

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনাসির বিল্লাহ জানান, এ ঘটনার সঙ্গে জড়িত নিহতের ছোট ভাই আব্দুল জলিলকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। রাতে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার (২২ জুলাই) কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status