ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
গাছের ডালে শাড়ি পেঁচানো প্রেমিকের লাশ, নিচে প্রেমিকার নিথর দেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 22 July, 2021, 11:28 AM

গাছের ডালে শাড়ি পেঁচানো প্রেমিকের লাশ, নিচে প্রেমিকার নিথর দেহ

গাছের ডালে শাড়ি পেঁচানো প্রেমিকের লাশ, নিচে প্রেমিকার নিথর দেহ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের মাইঝাইল গ্রামের দুই তরুণ-তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল এক বছর ধরে। বিষয়টি উভয় পরিবারকে জানালে তারা এ সম্পর্ক মানতে নারাজ। পরে মঙ্গলবার তারা নিখোঁজ হন। বুধবার সকালে শাড়ি পেঁচানো প্রেমিকের লাশ মিলল গাছের ডালে, আর প্রেমিকার লাশ মিলল ওই গাছটির নিচে।

বুধবার সকালে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের মাইঝাইল গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত নিতাই চন্দ্র সিকদারের ছেলে অধীর কুমার সিকদার (২৪)। তিনি এ বছর ভাঙ্গা সরকারি কে এম কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। প্রেমিকা মুন রানী মজুমদার (১৫) একই গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মনোজ কুমার মজুমদারের মেয়ে। সে স্থানীয় ব্রাহ্মনদী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

পুলিশ জানায়, অধীর সিকদার ও মুন রানী মজুমদারের মধ্যে এক বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক চলছিল। বিষয়টি জানার পর উভয় পরিবারের লোকজন তাতে অসম্মতি জানালে মঙ্গলবার তারা নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকালে গ্রামের মজুমদারপাড়ার একটি জামগাছে শাড়ি পেঁচানো অধীর কুমারের ও নিচে মুন রানীর লাশ দেখতে পান স্থানীয়রা।

ভাঙ্গা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status