ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
প্রণোদনা দিন, প্রতারণা বন্ধ করুন
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: Thursday, 29 July, 2021, 1:28 PM

প্রণোদনা দিন, প্রতারণা বন্ধ করুন

প্রণোদনা দিন, প্রতারণা বন্ধ করুন

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী সরকারের মন্ত্রী-এমপি-আমলাসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, প্রণোদনা দিন, প্রতারণা বন্ধ করুন। তা না হলে জনগনের রোষানলে লকডাউন-শাটডাউন নিরন্নদের আর্তচিৎকারে নস্যাৎ হয়ে যাবে।

২৮ জুলাই বিকেল ৫ টায় তোপখানা রোডস্থ কার্যালয় থেকে নতুনধারার রাজনীতিকদের ভার্চুয়াল প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় বক্তব্য রাখেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী হাসান, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সদস্য সফিউল আলম মিলন প্রমুখ। প্রশিক্ষণে অংশ নেন নতুনধারার বিভিন্ন জেলা-উপজেলা ও প্রবাসী শাখা থেকে নির্বাচিত ১৪ জন নির্বাচিত কর্মশীল। এসময় নতুনধারার রাজনীতিতে যোগ দিতে আগ্রহীদেরকে ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে নাম-ঠিকানা-জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে এসএমএস করার আহবান জানিয়েছেন নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী। তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে ঐক্যবদ্ধ হয়ে অপরাধ-দুর্নীতি-ধর্ষণ-খুন-গুমমুক্ত বাংলাদেশ গড়ার জন্য নতুনধারার রাজনীতির কোন বিকল্প নেই। আর তাই যারা আগ্রহী হয়ে এসএমএস-এর মাধ্যমে যুক্ত হবেন, নতুনধারার রাজনীতির ইতিহাসে স্মরণিয় হয়ে থাকবে তাদের নাম।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status