ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
চেয়ারম্যানের ছেলে সোহাগের মৃত্যুতে শ্রীপুর ইউনিয়ন আ’লীগের শোক প্রকাশ
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Thursday, 29 July, 2021, 1:15 PM

চেয়ারম্যানের ছেলে সোহাগের মৃত্যুতে শ্রীপুর ইউনিয়ন আ’লীগের শোক প্রকাশ

চেয়ারম্যানের ছেলে সোহাগের মৃত্যুতে শ্রীপুর ইউনিয়ন আ’লীগের শোক প্রকাশ

রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান মকবুল হোসেন মৃধার একমাত্র ছেলে মনিরুজ্জামান সোহাগ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মনিরুজ্জামান সোহাগের মৃত্যুতে শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার ভোর চারটায় রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ২৭ বছর। মরহুম মনিরুজ্জামান সোহাগের বাড়ি শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে। মৃত্যুকালে মা-বাবা, স্ত্রী-সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

আজ বিকেল পাঁচ ঘটিকায় শ্রীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযায় নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে।

মরহুম মনিরুজ্জামান সোহাগের বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status