ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত মাদারগঞ্জের দুই যুবকের নিথর দেহ বাড়ি ফিরল ২৬ দিন পর
আশিকুর রহমান, মাদারগঞ্জ
প্রকাশ: Saturday, 20 June, 2026, 8:52 PM

ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত মাদারগঞ্জের দুই যুবকের নিথর দেহ  বাড়ি ফিরল ২৬ দিন পর

ইরাকে সড়ক দুর্ঘটনায় নিহত মাদারগঞ্জের দুই যুবকের নিথর দেহ বাড়ি ফিরল ২৬ দিন পর

স্বপ্নপুরণে বিদেশ গিয়ে সড়কদুর্ঘটনায় নিহত' ফিরলো মাদারগঞ্জের দুই যুবকের নিথরদেহ। 
ইরাকে সড়কদুর্ঘটনায় নিহত মাদারগঞ্জের বাসিন্দা দুই যুবকের মরদেহ গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে।  শনিবার বিকাল সোয়া ৩ টায় মাদারগঞ্জ উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নের দক্ষিণ ঘুঘুমারী এলাকায় মনোহার আলী মন্ডলের মরদেহ এবং  ১ নং চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি এলাকার বজলুর রহমানের মরদেহ এসে পৌছে। নিহত মনোহার আলী মন্ডল (৩৫) ওই এলাকার খলিল মন্ডলের ছেলে । নিহত  বজলুর রহমান  কোয়ালিকান্দি এলাকার আলাউদ্দীন মাষ্টারের ২য় ছেলে।  উল্লেখ্য যে, গত ২৫ মে ইরাকের কূর্দিস্থানের কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়কদুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনেই প্রাণ হারান। মৃত্যুর ২৬ দিন পর মনোহার আলী মন্ডল এবং বজলুর রহমানের মরদেহ মাদারগঞ্জের গ্রামের বাড়িতে এসে পৌঁছে। মনোহার আলী'র বিকাল সাড়ে ৫ টায়   জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় এবং বিকাল সাড়ে ৪ টায়  নিহত বজলুর রহমানের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।  জানাজা নামাজে হাজারো মুসল্লী উপস্থিত ছিলেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status