ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বেলকুচিতে স্কুলপড়ুয়া ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
প্রকাশ: Tuesday, 17 August, 2021, 5:41 PM

বেলকুচিতে স্কুলপড়ুয়া ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

বেলকুচিতে স্কুলপড়ুয়া ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর  ইউনিয়নের গোপরেখী গ্রামে ৭ম শ্রেণির ছাত্রীর বাল্যবিয়ের আয়োজন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত বাল্যবিয়ে বন্ধ করেন,  বেলকুচি  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি সপ্তম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন।

সোমবার সন্ধ্যায় দৌলতপুর ইউনিয়নের গোপরেখী গ্রামে বরের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন। তখন বরের বাড়ীতে কনে বড়ধূল ইউনিয়নের তারাবাড়ীয়া গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) এর সাথে দৌলতপুর ইউনিয়নের গোপরেখী গ্রামের তাত শ্রমিক (২৫) এর বিয়ের আয়োজন চলছিল। কনে  অপ্রাপ্তবয়স্কা।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে বরের পিতাকে ৫ হাজার টাকা জরিমানা করেন।কনের পিতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন ও তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে  দিবেন না বলে মুচলেকা দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইলিয়াস হাসান শেখ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status