|
ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে নারী আটক
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর
|
![]() ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে নারী আটক তাকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। শনিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিক ২দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলা সূত্রে জানা যায়, বাদী ও বাদীর চাচা টাকা পয়সা ধার দেনার বিষয় নিয়ে গত ১৮ আগস্ট আসামির বাড়িতে যায়। আসামি শাহিনা দরজা খুলে তাদেরকে বসতে দেন। কিছু সময়ের মধ্যে পাশের রুম থেকে ২জন যুবক সেখানে আসে। এরপর বাদী ও তার চাচাকে মাদক ব্যবসায়ী বলে আখ্যা দিয়ে মারপিট শুরু করে। এসময় তারা খুলনার আঞ্চলিক ভাষায় কথা বলছিল। তাদের একজনের হাতে হাতকড়া ও ২জনের মুখেই পুলিশের লোগো সংবলিত মাস্ক পরে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাদীকে তল্লাশির নামে পাশের ঘরে নিয়ে যায়। এসময় আসামি শাহিনা ওপাশ থেকে দরজা আটকে ভালো ভাবে তল্লাশি করার হুকুম দেয়। তল্লাশির নামের কাপড় খুলে ফেলে। এরপর অজ্ঞাত পরিচয়ের একব্যক্তির কাছে থাকা মোবাইল ফোনে তা ভিডিও করতে থাকে। একপর্যায়ে ওই ব্যক্তি ধর্ষণ করে। পরে অজ্ঞাত আসামিরা বাদী ও বাদীর চাচাকে পাশাপাশি বসিয়ে তাদের জামাকাপড় খুলে ফেলে অশ্লীল ভিডিও করে। এরপর ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসামি শাহিনাসহ অজ্ঞাতরা। শেষ মেষ ৩২শ’ টাকা ছিনিয়ে নেয় ও বাকি টাকা না দিলে ওই সব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দেয়। পরবর্তীতে বাদী পরিবারের সাথে কথা বলে ২১ আগস্ট অভয়নগর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাত আরোও ২জনকে আসামি করা হয়েছে। মামলার পর পুলিশ আসামি শাহিনাকে আটক করে আদালতে সোপর্দ করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
