ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পা্টুরিয়াঘাটে সড়কদুর্ঘটনায় আহত যুবককের চিকিৎসার ব্যবস্থা করলেন এসপি
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Saturday, 4 September, 2021, 6:33 PM

পা্টুরিয়াঘাটে সড়কদুর্ঘটনায় আহত যুবককের চিকিৎসার ব্যবস্থা করলেন এসপি

পা্টুরিয়াঘাটে সড়কদুর্ঘটনায় আহত যুবককের চিকিৎসার ব্যবস্থা করলেন এসপি

সড়ক দুর্ঘটনায় রাস্তায় পড়ে থাকা আহত এক যুবককে নিজের গাড়িতে করে হাসপাতালে নিলেন মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। পুলিশ সুপার নিজেই আহতকে হাসপাতালে পৌঁছে দিয়ে মানবতার এক দৃষ্টান্ত স্থাপন করলেন। শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পাটুরিয়া ফেরিঘাট সংলগ্ন স্থান থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তিনি।


প্রত্যক্ষদর্শীরা জানান, পাটুরিয়া ফেরিঘাট থেকে বেলা ১১টার দিকে মানিকগঞ্জ শহরে ফিরছিলেন পুলিশ সুপার গোলাম আজাদ খান। এসময় ঘাটের পাশে সড়ক দুর্ঘটনায় আহত এক মোটরসাইকেল আরোহীকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। এরপর গাড়ি থামিয়ে কোলে করে নিজেই গাড়িতে তুলে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তিনি।


খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তানিয়া সুলতানা ও শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির। পরে তারা হাসপাতালের জরুরি বিভাগে আহত যুবকের খোঁজ-খবর নেন।আহত ওই ব্যক্তির নাম হাফিজুর রহমান (৩৪)। তিনি ফরিদপুরের সদরপুর উপজেলর আটরশি গ্রামের মোসলেম মাতব্বর।


তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাব শাখায় চাকরি করেন। তিন মাস বয়সী অসুস্থ মেয়েকে দেখে কর্মস্থলে ফেরার পথে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এসময় তিনি রাস্তায় পড়ে আহত হন।মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান জানান, পুলিশ সুপার হিসাবে নয় একজন মানুষ হিসাবে কাজটি করেছি। আমাদের সবারই উচিত বিপদে মানুষকে সহযোগিতা করা ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status