সিলেট জেলা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর আলম বলেছেন, দেশের উন্নয়নের স্বার্থে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিন। তিনি বলেন আপনারা শুধু ভোট দিলে হবে না, আপনারা নৌকার জন্য মানুষের কাছে গিয়ে ভোট চাইবেন। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসি তারা কখানো কোনো অবস্থাতেই নৌকার বিরোধীতা করতে পারেন না।
২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মুল্লুক হোসেনের বিজয় নিশ্চিত করতে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রচার-প্রচারণা শুরু করেছেন, ব্যপক প্রচারের মাধ্যমে গণসংযোগ, সাধারণ মানুষকে প্রার্থীর লক্ষ ও উদ্দেশ্য অবহিত করণসহ কুশলাদি বিনিময় করেন।
এ উপলক্ষে (২৮ অক্টোবর) বৃহস্পতিবার অত্র ইউনিয়নে আয়োজিত নির্বাচনি জনসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি জাহাঙ্গীর আলম দেশের উন্নয়নের স্বার্থে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেবার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, হুমায়ুন কবির মছব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস, ইয়াকুব আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান,ছাত্রলীগ উপজেলা সভাপতি সামসুল আলম, নৌকার প্রার্থী মুল্লুক হোসেন ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান। এছাড়াও পূর্ব ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিন, সহ সভাপতি বেলাল আহমদ, করম আলী, আরিফুল হক সেন্টু প্রমুখ। নৌকার প্রার্থী মুল্লুক হোসেন ইউনিয়নের ভোটার গনকে ভোট দেবার বিনীত ভাবে আহ্বান জানান।