|
ছুরিকাঘাতে জখম পোশাকশ্রমিক আয়েশা মারা গেছেন
নতুন সময় প্রতিবেদক
|
![]() ছুরিকাঘাতে জখম পোশাকশ্রমিক আয়েশা মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এর আগে শুক্রবার ভোরে আয়েশাকে ছুরিকাঘাত করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুই যুবক। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। আয়েশার স্বামী রুবেল বলেন, আজ ভোরে রিকশা নিয়ে আমার স্ত্রী একটি কাজে বাইরে যাচ্ছিল। আদাবর নবোদয় হাউজিং বাজারের সামনে গেলে দুই যুবক রিকশার গতিরোধ করে মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বাধা দিলে তার হাতে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। তিনি আরও বলেন, কিছুদিন ধরে দুই যুবক আমার স্ত্রীকে উত্যক্ত করছিল। আমার ধারণা, আজ তারাই ছুরিকাঘাত করে পালিয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
