|
বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের উপহার পাঠিয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
|
|
বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের উপহার পাঠিয়ে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু দুপুর ১২টা ৩০ মিনিটে উপহার সামগ্রীগুলো মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার উপস্থিত ছিলেন। এছাড়াও এ সময় তারা শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। জাতি আজ এ দেশের ৫১তম বিজয় দিবস উদযাপন করছে। ১৯৭১ সালের এ দিনে, দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধারা পাকিস্তানী দখলদার বাহিনীর কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আনেন। ৫০ বছর আগে, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং লাখো শহীদের রক্ত ও আমাদের দুই লাখ মা-বোনের সম্মানের বিনিময়ে একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্ম হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
