ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 16 December, 2021, 6:27 PM

মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা

মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
বৃহস্পতিবার সকাল ৯টা ১৫মিনিটে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ডিআরইউ নেতৃবৃন্দ ও সদস্যরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় ডিআরইউ’র যুগ্ম সম্পাদক শাহনাজ শারমীন, অর্থ সম্পাদক এস এম এ কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কাফি, নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন, সাংস্কৃতিক সম্পাদক নাদিয়া শারমিন, আপ্যায়ন সম্পাদক মুহাম্মাদ আখতারুজ্জামান, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান, সুশান্ত কুমার সাহা, এসকে রেজা পারভেজ ও মো: তানভীর আহমেদ  উপস্থিত ছিলেন।

এছাড়াও এতে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন ডিআরইউ’র সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল হক ভূইয়া, সাবেক কার্যনির্বাহী সদস্য নার্গিস জুঁই, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) এর সভাপতি মিজান মালিক, ডিআরইউ’র সিনিয়র সদস্য আমান-উদ-দৌলা, জিল্লুর রহিম আজাদ, স্থায়ী সদস্য আব্দুল লতিফ রানা, মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ) ও শাহীন আলম।

উল্লেখ্য, মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বুধবার দিনব্যাপী কর্মসূচি পালন করেছে ডিআরইউ। এর মধ্যে ছিল মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত দেয়ালচিত্র, ডিআরইউ সদস্য সন্তানদের চিত্রাঙ্কন উৎসব ও মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী। এছাড়া মহান বিজয় দিবসের প্রথম প্রহর ৫০টি আতশবাজির মধ্য দিয়ে উদযাপন করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status