চাকরির সুযোগ আছে আন্তর্জাতিক সংস্থা ওয়াটার এইড বাংলাদেশ-এ। সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। সদ্য বিশ্ববিদ্যালয় পাশ করা নবীনদের নিয়োগ দেওয়া হবে প্রতিষ্ঠানটির ‘ইয়াং প্রফেশনাল’ প্রোগ্রামে। আগ্রহীদের আবেদনপত্র পাঠাতে হবে ওয়াটার এইডের বাংলাদেশ অফিসে।
প্রতিষ্ঠানটিতে নতুনেদের জন্য এই চাকরির পদের নাম ইয়াং প্রফেশনাল, পদ সংখ্যাও নির্ধারিত নয়। যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান/ফিন্যান্সে স্নাতকোত্তর বা এমবিএ করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। সিজিপিএ কমপক্ষে ৩.০০ এবং জিপিএ কমপক্ষে ৪.০০ থাকতে হবে। এছাড়াও বাংলা -ইংরেজিতে দক্ষতা সহ ভ্রমণের মানসিকতা থাকতে হবে। এমএস অফিসসহ কম্পিউটার পরিচালনা অবশ্যই জানতে হবে। কর্মস্থল ঢাকা।
চুক্তিভিত্তিক এ চাকরির জন্য যারা আবেদন করবেন তাদের বয়স ২০২২ সালের জানুয়ারিতে সর্বোচ্চ ২৬ বছর হতে হবে।