ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ১ অক্টোবর ২০২৬ ● ১৫ আশ্বিন ১৪৩৩
পটুয়াখালীতে শাপলাপাতা মাছ জব্দ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 3:41 PM

পটুয়াখালীতে শাপলাপাতা মাছ জব্দ

পটুয়াখালীতে শাপলাপাতা মাছ জব্দ

পটুয়াখালীর কলাপাড়ায় বিক্রির সময় পাঁচ মণ ওজনের একটি শাপলাপাতা মাছ জব্দ করেছে। মাছটি দেখতে ভিড় জমায় স্থানীয় উৎসুক জনতা।

মঙ্গলবার বেলা ১১টায় পৌরসভার মাছ বাজার থেকে বিক্রি করার সময় মাছটি জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মণ্ডল।

অভিযানের বিষয়টি টের পেয়ে মাছ বিক্রেতা পালিয়ে যান। তবে মনির (৩৫) নামের এক ক্রেতার কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

স্থানীয়রা জানান, সকালে মহিপুরের এক ব্যবসায়ী মাছটি কলাপাড়া বাজারে বিক্রি করতে নিয়ে আসেন। পরে মাছটি টুকরো টুকরো করে কেজি হিসেবে বিক্রির সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাছটি জব্দ করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মণ্ডল জানান, অভিযান চালিয়ে মাছটি জব্দ করা হয়েছে। শাপলাপাতা মাছ ধরা, বিক্রি ও মজুদ অবৈধ।

উল্লেখ্য, এর আগে সকাল ৮টায় ওই একই স্থান থেকে পাঁচ মণ ওজনের শাপলাপাতা মাছ জব্দ করে কলাপাড়া উপজেলা বন বিভাগ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status