নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে কাওরান বাজার মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এ তথ্য জানান।
তিনি জানান, রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় একটি সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দল সক্রিয় রয়েছে বলে জানা যায়। এই চক্রের সদস্যরা দিনে বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও সন্ধ্যা ঘনিয়ে আসলে ভয়ংকর হয়ে উঠে।
এদের গ্রেফতার করতে র্যাব-১ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর গোয়েন্দা দল জানতে পারে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজের পশ্চিমপাশে একটি মাইক্রোবাসে সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।