ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬ ● ১৫ আশ্বিন ১৪৩৩
আশুলিয়ায় ইয়াবাসহ ৪ কারবারি আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 4:08 PM

আশুলিয়ায় ইয়াবাসহ ৪ কারবারি আটক

আশুলিয়ায় ইয়াবাসহ ৪ কারবারি আটক

সাভারের আশুলিয়ায় ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট হতে ১৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সোমবার (২০ ডিসেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় রিপন (২৫) নামের আরও এক আসামী পালিয়ে যায়।

আটকরা হলো- রংপুর জেলার কোতয়ালী থানার জুম্বাপাড়া এলাকার মৃত মাসুম হকের ছেলে মাহফুজুর রহমান টিপু (৩২), নাটোর জেলার সদর থানার তেবাড়ীয়া গ্রামের সাদেক আলীর ছেলে আসাদুল শেখ (৩২), চাদপুর জেলার কচুয়া থানার মৃত মোবারক হোসেনের ছেলে মনির হোসেন (২৩) ও মন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ষোলঘর গ্রামের আব্দুল হামিদের ছেলে মাহবুব আলম (২২)। তারা সবাই আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

এ ব্যাপারে আশুলিয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, রাতে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আশুলিয়ার বাইপাইল এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। পরে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে আশুলিয়া থানায় পূর্বেও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status