ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬ ● ১৫ আশ্বিন ১৪৩৩
বগুড়ার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 4:04 PM

বগুড়ার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

বগুড়ার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

স্বেচ্ছাসেবকলীগ নেতা শিহাব উদ্দিন বাবু হত্যার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী সাগরকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নামে ৩টি হত্যাসহ ১১টি মামলা রয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) র‌্যাব -১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২০ ডিসেম্বর (সোমবার) বগুড়া শহরের চারমাথা এলাকা থেকে সাগরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাগর শাজাহানপুর উপজেলার সাবরুল হাটখোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

র‌্যাব এর সূত্র জানায়, শাজাহানপুর উপজেলার স্বেচ্ছাসেবকলীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন বাবু হত্যাকান্ডে আটককৃত সাগর লীডার হিসেবে হত্যাকান্ডে ছিলেন। গ্রেফতারকৃত বাবু হত্যার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল এবং মাঝে মাঝে আইন শৃংখলা বাহিনীর চোখ ফাকি দিয়ে বগুড়ার বিভিন্ন এলাকায় ফেন্সিডিল, ইয়াবা ,হেরোইন, গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে খুনের ৩ টি, অস্ত্রের ১ টি, মারামারি ৩ টি, দ্রুত বিচার আইনের ১ টি এবং মাদকের ৩ টিসহ ১১ টি মামলা রয়েছে। এরমধ্যে ৩ টি মামলায়  গ্রেফতারি পরোয়ানা জারী হয়েছে। সাগর সন্ত্রাসী গ্রুপ পরিচালনাসহ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে নেতৃত্ব দিয়ে আসছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status