ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে জাপানে ২০০ শিক্ষক বরখাস্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 December, 2021, 11:31 PM

শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে জাপানে ২০০ শিক্ষক বরখাস্ত

শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে জাপানে ২০০ শিক্ষক বরখাস্ত

শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে জাপানের পাবলিক স্কুলে মোট ২০০ শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। ২০২০ সালে (যা গত মার্চে শেষ হয়েছে) এই শাস্তি দেওয়া হয়। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সমীক্ষা এমন তথ্য দেয়।

তবে ২০১৯ সালের বার্ষিক পরিসংখ্যানের তুলনায় এটি কমেছে। সে বছর ২৭৩ জনকে শাস্তি দেওয়া হয়, যা এ ধরনের অপরাধে শাস্তির রেকর্ডে দ্বিতীয় বড় সংখ্যা। যৌন নিপীড়নের অভিযোগে জাপানে শিক্ষকদের শাস্তি টানা অষ্টম বছরে ২০০ বা তার ওপরে হলো।
মন্ত্রণালয় বলছে, প্রতিরোধী কিছু পদক্ষেপ কার্যকর ছিল। পরিসংখ্যানটি এখনো বেশি। পরিস্থিতি দুঃখজনক।

২০২০ সালে ৯৬ জন শিক্ষককে তাদের নিজস্ব স্কুলসহ শিক্ষার্থীদের বিরুদ্ধে যৌন অপরাধের জন্য শাস্তি দেওয়া হয়, যা আগের বছরের ১২৬ থেকে কম হয়েছিল। শিক্ষার্থীদের সঙ্গে অশ্লীলতা করেছেন, এমন শিক্ষকদের বরখাস্ত করার জন্য মন্ত্রণালয় স্কুলগুলোকে নির্দেশ দিচ্ছে।

২০২০ সালের সমীক্ষা অনুযায়ী, মন্ত্রণালয় প্রথমবারের মতো ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে কি না তা দেখেছিল। ২০০টি মামলার মধ্যে ৩৯টিতে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়নি; কারণ ভুক্তভোগীরা বা তাদের পিতা-মাতা এ ব্যবস্থা গ্রহণ করতে চায়নি। অন্য ২৮টি মামলায় ফৌজদারি অভিযোগ দায়ের করা উচিত কি না সে বিষয়ে কোনো রায় দেওয়া হয়নি।

মন্ত্রণালয় চায়, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status