ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
২৬ মার্চের মধ্যে পরিচয়পত্র পাবেন সব মুক্তিযোদ্ধা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 22 December, 2021, 10:01 AM

২৬ মার্চের মধ্যে পরিচয়পত্র পাবেন সব মুক্তিযোদ্ধা

২৬ মার্চের মধ্যে পরিচয়পত্র পাবেন সব মুক্তিযোদ্ধা

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আগামী ২৬ মার্চের মধ্যে সব বীর মুক্তিযোদ্ধাকে পরিচয়পত্র দেওয়া হবে। এতে বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক নিরাপত্তা সম্বলিত ব্যবস্থা থাকবে। এরইমধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে মহান বিজয় দিবস-২০২১ উপলক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

তিনি বলেন, সরকার বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়িয়ে ২০ হাজার টাকা করেছে। বীর মুক্তিযোদ্ধারা দেশের যেকোনো বিশেষায়িত সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাবেন। তারা যাতে সম্মানজনক জীবন-যাপন করতে পারেন বর্তমান সরকার তার সব ব্যবস্থাই করছে।

মন্ত্রী বলেন, সব অসচ্ছল মুক্তিযোদ্ধাকে বসতঘর দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ হাজার ২শ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে শহীদ ও মৃত বীর মুক্তিযোদ্ধাদের কবর একই ডিজাইনে তৈরি করছে সরকার। মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে। এছাড়া দেশের প্রতিটি জেলা ও ৪০১টি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তৈরি হয়েছে।

এ সময় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি কাজী রিয়াজুল হক, সমিতির মহাসচিব আবু আলম মো. শহীদ খানসহ সমিতির বীর মুক্তিযোদ্ধা নেতারা বক্তব্য রাখেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status