ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
ছেলে চান না মেয়ে? হবু মা ভারতীর উত্তরে হাসির রোল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 December, 2021, 10:05 AM

ছেলে চান না মেয়ে? হবু মা ভারতীর উত্তরে হাসির রোল

ছেলে চান না মেয়ে? হবু মা ভারতীর উত্তরে হাসির রোল

মা হতে চলেছেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান, সঞ্চালক, অভিনেত্রী ভারতী সিং। কিছুদিন আগেই স্বামী হর্ষ লিম্বোচিয়ার সঙ্গে একটি মজার ভিডিও শেয়ার করে অনুরাগীদের সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। অন্তঃসত্ত্বা হওয়ার খবরে শুভেচ্ছা বার্তায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। এবার পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হলেন হবু মা।

পাপারাৎজিদের মুখোমুখি হতেই তাকে একটি মজার প্রশ্ন করেন ফটোগ্রাফাররা। ছেলে না মেয়ে কী চান ভারতী? প্রশ্ন শুনে নিজস্ব স্টাইলেই মজা করে উত্তর দেন লাফটার কুইন। গাড়িতে ছিলেন অভিনেত্রী।

হাত জোর করে তিনি প্রথমেই বলেন, ‘আমাকে ভোট দেবেন। সব মিডিয়া হাউসগুলো আমাকে ৫০ হাজার টাকা করে দেবেন। আমার ডেলিভারির খরচ উঠে যাবে। কারণ আমরা নিজেরাই ভক্তদের জানাব ভেবেছিলাম। কিন্তু আপানারা সেই সাসপেন্সটাই নষ্ট করে দিয়েছেন। তাই আমি জানিয়ে দেব কোন হাসপাতালে দিতে হবে, ৫০ হাজার প্রত্যেক চ্যানেলকে দিতে হবে।’

তবে এখানেই শেষ নয়। পাপারাৎজিদের প্রশ্নের উত্তরও দিয়েছেন ভারতী। তিনি বলেছেন, ‘আমার নিজের মতো কর্মঠ মেয়ে চাই। ওকে বলব, বাবু চা বানিয়ে রাখ, মা বাড়ি ফিরছে। ছেলেদের বললেই তো বলবে, আমি ক্রিকেট খেলছি। মেয়েরাই সেরা।’

ভারতী চাইছেন তার মেয়ে হোক। ভারতীকে শুভেচ্ছা জানিয়েছেন তার শুভাকাঙ্খীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status