|
কাজে গিয়ে না ফেরা তরুণের নিথর দেহ পড়েছিল ইকোপার্কে
নতুন সময় ডেস্ক
|
![]() কাজে গিয়ে না ফেরা তরুণের নিথর দেহ পড়েছিল ইকোপার্কে বুধবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম সবুজ মণ্ডল। তিনি স্থানীয় একটি তিলের খাজা কারখানায় কাজ করতেন। নিহতের বাবা জানান, মঙ্গলবার রাতে কারখানায় কাজে যাওয়ার পর আর ফেরেনি সবুজ। পরে রাত একটার দিকে কারখানা থেকে সবুজকে ডেকে নিয়ে যায় অজ্ঞাত লোক। কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বির উল আলম বলেন, সকালে গড়াই নদীর ধারে নির্মাণাধীন ইকোপার্কে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ওসি আরো বলেন, প্রেম বা পরকীয়া সম্পর্কের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
