ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
ইটভর্তি বস্তা খুলতেই বেরিয়ে এলো লাশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 22 December, 2021, 11:35 AM

ইটভর্তি বস্তা খুলতেই বেরিয়ে এলো লাশ

ইটভর্তি বস্তা খুলতেই বেরিয়ে এলো লাশ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শীতলক্ষ্যা নদীর তীরে বস্তাবন্দি একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাঁচপুরের মঞ্জিলখোলা মাদরাসার মাঠের পাশ থেকে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সোনারগাঁও থানার ওসি হাফিজুর রহমান বলেন, বিকেলে শীতলক্ষ্যা নদীর তীরে খেলতে গিয়ে বড় একটি বস্তা দেখতে পায় স্থানীয় শিশুরা। তাদের ডাকে স্থানীয় লোকজন গিয়ে বস্তা খুলে লাশটি দেখতে পান। পরে থানায় খবর দেন তারা।

ওসি আরো বলেন, নিহতের আনুমানিক বয়স ৩৫ বছর। ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে বস্তাটিতে লাশের সঙ্গে পাঁচ-ছয়টি ইটও ছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status