ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
ছয় কারণে নারীরা বিয়ের স্বপ্ন দেখেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 December, 2021, 11:40 AM

ছয় কারণে নারীরা বিয়ের স্বপ্ন দেখেন

ছয় কারণে নারীরা বিয়ের স্বপ্ন দেখেন

বিয়ে একজন নারী ও পুরুষের মধ্যে সবচেয়ে মজবুত বন্ধন তৈরি করে। তাছাড়া বিয়ে একটি পারিবারিক বন্ধনও। যা দুটি পরিবারকে এক করে। প্রত্যেক নারীই প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিজের বিয়ের স্বপ্ন দেখেন। আর এই স্বপ্ন তারা নিজের প্রয়োজনেই দেখে থাকেন।

সারা জীবন একসঙ্গে চলার জন্য একজন মনের মত সঙ্গী, বাস্তব জীবন বোঝা, সন্তান, নিজের স্থায়ী ঠিকানা, মা হওয়াসহ বিভিন্ন কারণে নারীরা ঘর বাঁধতে চান। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক-

মা হওয়া

একজন নারী যখন প্রাপ্তবয়স্ক হয় আর তার সংসার করার মানসিকতা জন্মে, তখন থেকেই নারীরা মা হতে চান। কারণ জন্ম থেকে নারীদের মধ্যে মাতৃত্ব গড়ে ওঠে। মা হওয়ার স্বপ্ন দেখেন প্রত্যেক নারী।  

বাস্তববাদী

বিয়ের কারণে একজন মানুষ বাস্তববাদী হয়ে ওঠে। কারণ নতুন জীবনের চলার পথে সে ভবিষ্যৎ নিয়ে ভাবতে শেখে। ফলে নতুন জীবনে পা রেখেই উন্নতির চেষ্টা করতে থাকে। বিয়ের পরে মানুষের জীবনও অনেক গোছাল হয়।

ক্যারিয়ার

বিয়ের পর তার মধ্যে বর্তমান, ভবিষ্যত নিয়ে অনেক চিন্তা চেতনার উদ্বেগ হয়। ফলে তার জন্য ক্যারিয়ারে উন্নতি করা সহজ হয়। তবে পারিবারিক কারণে অনেকে বিয়ে করলেও বিয়েটা মূলত নিজের কথা ভেবেই করা উচিত।

শারীরিক সম্পর্ক

নিরাপদ যৌন সম্পর্ক কিন্তু বিয়ের মাধ্যমেই সম্ভব। এতে যৌন সম্পর্ক বাহিত কোনো রোগ হওয়ার সম্ভাবনা কমে যায় অনেকটাই। এছাড়াও একজন মানুষের সঙ্গে যৌন সম্পর্কে বিশ্বস্ত থাকার ব্যাপারটি মানুষ হিসেবে আমাদের চারিত্রিক উন্নতি ঘটায়।

নতুন জীবন

দীর্ঘদিন প্রেমের সম্পর্ক যদি বিয়েতে পরিণত না হয় তবে উভয়ের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কারণ এতে সময়ের অপচয় হয়। ছোট জীবনে বেশি সময় পাওয়া যায় না। মূলত বিয়ের পর নতুন সংসার গোছানো, সঙ্গীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে নতুন জীবন শুরু করে নারীরা।

সারা জীবন চলার জন্য মনের মানুষ

বন্ধুত্ব ও প্রেম কখনো স্থায়ী হয় না। কিন্তু নারীরা চায় স্থায়ী ঠিকানা। বিয়ে হচ্ছে স্থায়ী বন্ধন, যা চাইলেও ছিন্ন করা যায় না কিংবা ছিন্ন করা এতটা সহজ নয়। একজন স্বামী কিংবা স্ত্রী কেবল সুখের সময়ের সঙ্গী নয়, বরং দুঃখের দিনেরও সমান ভাগীদার। তাই নারীর সারা জীবন চলার জন্য মনের মত স্থায়ী সঙ্গী চান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status