ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
একই হোটেলে শাকিব-বুবলী,ফের গুঞ্জন উসকে দিলো নতুন ছবি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 December, 2021, 12:12 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 22 December, 2021, 1:08 PM

একই হোটেলে শাকিব-বুবলী,ফের গুঞ্জন উসকে দিলো নতুন ছবি

একই হোটেলে শাকিব-বুবলী,ফের গুঞ্জন উসকে দিলো নতুন ছবি

তারকাদের জীবন আলোচনা আর সমালোচনায় ঘিরে থাকে বছরজুড়ে। সারা পৃথিবীতেই এ চর্চা রয়েছে। ঢালিউডও ব্যতিক্রম নয়।

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে চিত্রনায়িকা শবনম বুবলীর প্রেম-বিয়ের গুঞ্জন নতুন নয়। সম্প্রতি ফের সেই গুঞ্জন উসকে দিয়েছে যুক্তরাষ্ট্রে একই হোটেলের সামনে দুজনের ছবি প্রকাশ্যে আসার পর।

গতকাল অন্তর্জালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাঝারি দামের, সীমিত পরিষেবা হোটেলগুলোর একটি হিলটন গার্ডেন ইনের সামনে বেশ কিছু ছবি প্রকাশ করে শবনম বুবলী ক্যাপশন জুড়েছেন, ‘থ্রোব্যাক যুক্তরাষ্ট্র অনেক স্মৃতির দেশ’।

আজ একই হোটেলের সামনে নিজের ছবি শাকিব খান অন্তর্জালে প্রকাশ করেছেন। তার পর থেকে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন ভক্তরা। তবে কি ইঙ্গিতে দুই তারকা তাঁদের সম্পর্কের বার্তা দিলেন? এমন জল্পনা সিনেপাড়ায়।

যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কখনও মুখ খোলেননি শাকিব-বুবলী। চিত্রনায়িকা বুবলী সব সময়ই দাবি করে এসেছেন, শাকিব খান তাঁর অভিভাবকের মতো। যদিও একাধিক বার শাকিব খানের সাবেক স্ত্রী অপু বিশ্বাস দুজনকে জড়িয়ে নানা মন্তব্য করেছেন।

গুঞ্জন তো গুঞ্জনই, সত্যটা বলবে সময়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status