ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬ ● ১০ আশ্বিন ১৪৩৩
স্ত্রীর দিকে গুলি ছুড়ে স্বামী বললেন ‘ক্ষ্যাপা কুকুর মারার চেষ্টা’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 December, 2021, 1:41 PM

স্ত্রীর দিকে গুলি ছুড়ে স্বামী বললেন ‘ক্ষ্যাপা কুকুর মারার চেষ্টা’

স্ত্রীর দিকে গুলি ছুড়ে স্বামী বললেন ‘ক্ষ্যাপা কুকুর মারার চেষ্টা’

চুয়াডাঙ্গার দর্শনায় দ্বিতীয় স্ত্রীকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ফারুক তিতুদহ নামে এক চেয়ারম্যান প্রার্থীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে রাইফেল ও গুলি উদ্ধার করা হয়।

বুধবার ভোরে উপজেলার বড় শলুয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ৫১ বছর বয়সী ফারুক শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন।

ফারুকের দ্বিতীয় স্ত্রীর নাম নাফিয়া ইয়াসমিন। তিনি শলুয়া গ্রামের পাশের এলাকার আরাফাত হোসেন সরণি বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাসায় স্ত্রীর সঙ্গে ফারুকের ঝগড়া হয়। পরে স্ত্রীর কর্মস্থলে গিয়েও বিতণ্ডায় জড়ান ফারুক। এরপর বাড়ি গিয়ে নিজের নামে লাইসেন্স করা রাইফেল নিয়ে এসে স্ত্রীর দিকে গুলি ছোড়েন।

এ বিষয়ে ফারুক বলেন, দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আমার কোনো সমস্যা নেই। আমি ক্ষ্যাপা কুকুর মারার জন্য লাইসেন্স করা রাইফেল থেকে দুটি গুলি করেছি। ক্ষ্যাপা কুকুর মারা যাবে বলে বাংলাদেশের সংবিধান রয়েছে। আমি এ এলাকার অনেক উন্নয়ন করেছি। নির্বাচনের আগে প্রতিপক্ষরা আমার নামে কুৎসা রটানোর জন্য বিষয়টি ভিন্নখাতে নেয়ার চেষ্টা করছে।

দর্শনা থানার ওসি লুৎফুল কবীর জানান, গুলি করে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে ফারুককে আটক করা হয়েছে। তার রাইফেল ও ১৩৪টি গুলি উদ্ধার করেছে পুলিশ। তার স্ত্রী এ বিষয়ে মামলা করবেন বলে জানিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status