ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬ ● ১০ আশ্বিন ১৪৩৩
আমি আড়াই বছর একটা মরা গাছে পানি দিয়ে গেছি: শবনম ফারিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 December, 2021, 1:46 PM

আমি আড়াই বছর একটা মরা গাছে পানি দিয়ে গেছি: শবনম ফারিয়া

আমি আড়াই বছর একটা মরা গাছে পানি দিয়ে গেছি: শবনম ফারিয়া

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। আলোচনা- সমালোচনা নিয়েই তার ক্যারিয়ার। বেশ কিছুদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এই তারক অভিনেত্রী।

সম্প্রতি পারিবারিক সহিংসতা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন ফারিয়া। বিষয়টি গণমাধ্যম গুরুত্বসহকারে নিয়ে সংবাদ প্রকাশ করে। সেখানে শ্বশুরবাড়িতে তার উপর নির্যাতন করে হাতের আঙ্গুল ভেঙে দেওয়ার অভিযোগ করেন। পরে স্বাবেক স্বামী অপু পাল্টা প্রতিক্রিয়া দেন ফেসবুকে।

আঙ্গুল ভেঙে দেওয়ার বিষয়টি অপুর পক্ষ থেকে প্রত্যাখ্যন করলে পাল্টা স্ট্যাটাস দেন ফারিয়া। সেখানে ফারিয়া তার পোস্টটিকে দু’জনের মারামারিতে আঙুল ভেঙেছে উল্লেখ করে বলেন, সে সময় আমি ‘কিন্তু এমন না যে বিষয়টা ও ইচ্ছা করেই করেছে! রাগারাগির একপর্যায়ে হাতাহাতি হয়, তারপর আমার আঙুল ভেঙে যায়। তাহলে এখন উনি অস্বীকার কেন করছেন?

প্রথমত, আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম, যেখানে আমি কিছুটা আবেগের বসে ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করেছিলাম। শেয়ার করাটা সমস্যা না, সমস্যা হলো- আমার পর্দার বাইরের জীবন এত সাধারণ কিংবা আমার পরিবার এবং চারপাশের মানুষ আমাকে এতই সাধারণভাবে ট্রিট করে, আমি হয়তো বুঝি না যে আমিও সম্ভবত ‘তারকা তালিকায়’ পড়ি এবং আমা'র একটা কথা নিয়ে আলোচনা হয়! সম্ভবত সে জন্যেই প্রায়ই কিছুটা ব্যক্তিগত কথা লিখে ফেলি।

এদিকে, এক সাক্ষাৎকারে অপু বলেছেন, ফারিয়া এত দিন পর্যন্ত অনেকের কাছে বলেছে সে আমাকে রেসপেক্ট করে। আমার প্রতি যদি তার এতই বিরূপ প্রতিক্রিয়া থাকত, তাহলে এই এক বছর সে আমার সঙ্গে বন্ধু থাকতে চাইত না। হয়তো এখন তার সময় খারাপ যাচ্ছে, সে মানসিকভাবে বিপর্যস্ত। হতে পারে ইভ্যালি নিয়ে সে যে খারাপ পরিস্থিতিতে পড়েছে, তার থেকে নজর অন্যদিকে ঘোরাতেই আমার বি'রুদ্ধে নানা অভিযোগ তুলছে। তবে আমি জানি না, সবই ধারণা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status